এইচটিএমএল / HTML শব্দের অর্থ Hypertext Markup Language । এইচটিএমএল ডকুমেন্ট ফাইল হলো, অত্যন্ত সাধারন টেক্সট ফাইলের মতোই। ১৯৪৫ সালে প্রথম As We May Think প্রবন্ধে মিস্টার ভ্যানভার এই হাইপার টেক্সট সম্পর্কে ধারনা দেন। তবে এর অনেক পরে www এর জনক স্যার টিম বার্নাসলী এই ভাষার প্রাথমিক রূপ দেন।
বর্তমান সময় মানুষ হয়ে যাচ্ছে ওয়েব নির্ভর। এখন আর সেই আগের দিন নাই যখন মানুষ মনে বার্তা পাঠাতে কবুতর ব্যবহার করতো। এখন এসেছে প্রযুক্তি আর এই প্রযুক্তি একটা বড় অংশ জুরে আছে ইন্টারনেট। আর এই Hypertext Markup Language বা এইচটিএমএল , এটা দিয়ে আপনি একটা ওয়েবপেজ বানাতে পারবেন। আর এই ওয়েবপেজ কে ইন্টারনেটের মাধ্যমে নিমিসে ছড়িয়ে দিতে পারবেন যেকোন যায়গা।
তাহলে নির্চয় বুঝতে পারছেন এই Hypertext Markup Language বা এইচটিএমএল শেখা কত জরুরি। এটা শেখতে আপনাদের তেমন কোন সফটওয়্যারের প্রয়োজন হবে না। শুধুমাত্র একটা এডিটর এর প্রয়োজন হবে , যেটা আপনি আপনার অপরেটিং সিস্টেমের সাথে বিল্ট-ইন অবস্থায় পাবেন। যেমন আপনি যদি উইন্ডোজ ব্যবহার করে তাহলে তাতে পাবেন নোটপ্যাড । আর আপনার Hypertext Markup Language বা এইচটিএমএল দারা যে দকুমেন্ট তৈরি করবে তা দেখার জন্য দরকার হবে একটি ওয়েব ব্রাউজার(মজিলা ফায়ারফক্স বা এক্সপ্লোর) যা অবশ্যই আপনার কম্পিউটারে ইনস্টল দেওয়া আছে।
তো আর দেরি কেন? শুরু করে দেন এইচটিএমল শেখা এবং হয়ে যান একজন Hypertext Markup Language বা এইচটিএমএল গুরু। পরের পর্বে আমাদের প্রধান পাঠ আলোচনা করা হবে।
No comments:
Post a Comment